শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
গেলো বছরই পৃথিবী ছেড়ে চলে যান ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান।বেঁচে থাকলে নিজের উত্তরাধিকারের প্রথম ছবি দেখে যেতে পারতেন তিনি।
বাবার পথ ধরে চলচ্চিত্রের সঙ্গে গাটছড়া বেধেছেন ইরফান পুত্র বাবিল খান। সেলুলয়েডের দুনিয়ায় তার অভিষকে এখন সময়ের ব্যাপার মাত্র।
বাবিলের প্রথম ছবির নাম ‘কালা’। এটি প্রযোজনা করছে অনুষ্কা শর্মা ওতার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। বাবিলের সঙ্গে এতে অভিনয় করছেন‘বুলবুল’ খ্যাত তৃপ্তি ডিমরি।
ছবি তৈরির বিভিন্ন মুহূর্তের মন্তাজ ভিডিও তৈরি করে সম্প্রতি নিজেরইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাবিল খান।
ক্যাপশনে লেখা, ‘ছবিতে আমাকে ‘লঞ্চ’ করা হচ্ছে, এ রকম বাক্যে বিশ্বাসীনই আমি। দর্শক ছবি দেখার পরে বিচার করবেন সেটা। কালা আসছে তার লড়াইয়ের গল্প বলতে।তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই’।