শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এস এম মহসিন আর নেই। আজ সকাল ৯ টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এস এম মহসিন করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।