বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে মূল সড়কে চলাচলে কিছুটা কঠোরতা থাকলেও, একটু ভেতরেই দেখা গেছে একেবারে ঢিলেঢালা ভাব।
রাজধানীর এয়ারপোর্ট রোড। সময় রবিবার সকাল সাড়ে ৯টা। কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে যানজট পৌঁছায় হোটেল রেডিসনের সামনের সড়ক পর্যন্ত। কে বলবে, দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ?
অনেকটা একই চিত্র রাজধানীর বনানী-কাকলী মূল সড়কের। যানজট না থাকলেও, ছিল যানবাহনের তীব্র চাপ। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ বলছে, মুভমেন্ট পাশ থাকায় বেশিরভাগ যানবাহন চলাচলে অনুমতি দিতে হচ্ছে তাদের।
এদিন, শ্রমজীবী মানুষদের কাজের সন্ধানে ঘুরতে দেখা গেছে মূল সড়কে। বলছেন, নিতান্তই জীবিকার তাগিদে বের হয়েছেন তারা।
মূল সড়কে যখন যানজটের এই চিত্র, তখন সড়কের একটু ভেতরে উত্তরার দক্ষিণ খান এলাকা পুরো জমজমাট। এছাড়া সড়কে চলা মানুষের মধ্যে মাস্ক পরা আর নিরাপদ দূরত্বে চলার বিষয়ে অসচেতনতা দেখা গেছে।