বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ইলিয়াস আলী গুমে জড়িতদের নাম জানান: বিএনপিকে হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গুম, খুনের সঙ্গে  আওয়ামী লীগ জড়িত নয়। বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যে প্রমাণিত হয়েছে অভ্যন্তরীণ কোন্দলেই বিএনপি নেতারা নিখোঁজ আছেন। ইলিয়াস আলী গুমের সঙ্গে দলের কারা জড়িত তাদের নাম জনগণকে জানাতে বিএনপির প্রতি আহ্বান তিনি।

রোববার কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের ফ্রি টেলিমেডিসিন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহৃত হন বিএনপি নেতা ইলিয়াস আলী। রাস্তায় পড়ে থাকা তার গাড়ি উদ্ধার করে  পুলিশ।

এরপর থেকে অপহরণের পেছনে সরকারের হাত আছে বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা।  ৯ বছর পর ইলিয়াস আলীর স্মরণসভায় বিএনপি নেতা মির্জা আব্বাস অপহরণের পেছনে সরকার নয়, দলের অভ্যন্তরীণ কোন্দল দায়ি বলে জানান।

এদিকে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, মির্জা আব্বাসের বয়ানে থলের বিড়াল বেড়িয়ে এসেছে। মিথ্যাচারই বিএনপির রাজনীতির ভিত্তি এটাই প্রমাণিত হয়েছে।

নাসিম আরও উল্লেখ করেন, বিএনপি অভ্যন্তরীন কোন্দলে ২০০৩ সালে চট্টগ্রামের বিএনপি নেতা ও শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যার ঘটনা ঘটেছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com