বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ থানা হাজতের ছবি ভাইরাল

ভাইরাল হওয়া দুটি ছবি নিয়ে উপজেলা আ.লীগ কমিটির অনুসারী ও কাদের মির্জার অনুসারী মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তর্কবিতর্ক।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানা হাজতের লোহার একেবারে কাছে দাঁড়িয়ে গ্রেপ্তারকৃত তার ৪ অনুসারীদের সাথে কথা বলছে।

অপর ছবিতে দেখা যায়, মিজা কাদেরের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন হাজতের ভিতরে বসে আছে। হাজতের লোহার রডসহ প্রায় পুরো হাজতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। তকে কে বা কাহারা আইন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ছবি ধারণ করেছে এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে কিছুই জানাতে পারেনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি সাথে যোগাযোগ করতে চাইলে তিনি মোবাইল রিসিভ করে পরে কথা বলবে বলে কেটে দেন।

সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মির্জা কাদেরের ৭ অনুসারীকে আটক করে। পরে কাদের মির্জা মঙ্গলবার সকালে থানা হাজতে অনুসারীদের দেখতে যায়। লাইভে এসে মির্জা পুলিশের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com