শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিজের লেখা সেই বইয়ে অতীতের ভয়ংকর কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ক্যারিয়ারের শুরুতে বলিউড তার থেকে কী কী চেয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতার কথা নিজের বইয়ে লেখেন। এক জায়গায় তিনি জানিয়েছেন, কীভাবে বলিউডে পুরুষতন্ত্র ও পক্ষপাতিত্বের শিকার হয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একটি আবেদনময় দৃশ্যের জন্য প্রিয়ঙ্কার অন্তর্বাস দেখাতে রীতিমতো বাধ্য করেছিলেন এক পরিচালক। চিত্রনাট্য অনুযায়ী, পুরো গানের দৃশ্যটি ধরে প্রিয়াঙ্কাকে একটি একটি করে পোশাক খুলতে হতো। তাই প্রিয়াঙ্কা আরও একটি অতিরিক্ত পোশাক পরতে চেয়েছিলেন, যাতে পোশাক খুলতে খুলতে অন্তর্বাস পর্যন্ত পৌঁছতে না হয়। এ জন্য প্রিয়াঙ্কা পরিচালককে জিজ্ঞাস করেছিলেন যে বেশি পোশাক পরবেন কিনা, যাতে সহজেই তার শরীর প্রদর্শিত না হয়।