বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রাজধানীর ১০টি এলাকায় শব্দ ও বায়ু দূষণের জরিপ করবে ক্যাপস

রাজধানী ঢাকায় দূষণ একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু ঢাকা শহরের কোন এলাকায় কি পরিমান দূষণ হচ্ছে সেটি জানতে গবেষণার প্রয়োজন। আর গবেষণার জন্য দক্ষ জনবল দরকার।

সম্প্রতি দক্ষ জনবল গড়তে ইউএসএআইডি (USAID) ও ইউকেএআইডি UKAID এর অর্থায়নে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র(ক্যাপস) ’র আয়োজনে দুই দিনব্যাপী বায়ু ও শব্দ দূষণ জরিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ্ আল নাঈম। এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ঢাকা শহরের ১০টি তাৎপর্যপূর্ণ এলাকার বায়ু ও শব্দ দূষণ জরিপের জন্য দক্ষ জনবল তৈরী করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com