শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

করোনা আক্রান্ত আলমগীর হাসপাতালে

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক আলমগীর কোভিড-১৯ পজিটিভ। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাঁর স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ফেসবুকে পোস্টে খবরটি জানান।

পোস্টে রুনা লায়লা লেখেন, ঢাকার একটি স্থানীয় হাসপাতালে আলমগীর চিকিৎসাসেবা নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘অসাধারণ কয়েকজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের সেবিকা ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। বেশ যত্ন করছেন। আলমগীর সাহেবও এখন মানসিকভাবে শক্ত আছেন এবং ভালো অনুভব করছেন। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সবার শুভকামনা এবং দোয়া তাঁকে দ্রুত নিরাময় করবে…।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com