বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

স্বাস্থ্যবিধি না মানায় ৫ উপজেলায় ৩০টি মামলা

বুধবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে, উপজেলা সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, জেলার ৫ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি মামলা দিয়ে ৮০ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র ১টি মামলায় ১ হাজার টাকা, মেহরাজ শারবীন ৬টি মামলায় ৮শ’ টাকা, নাদির হোসেন শামিম ২টি মামলায় ২ হাজার টাকা, কাজি আতিকুর রহমান ২টি মামলায় ৪শ টাকা, হাফিজুল হক ২টি মামলায় ৭শ’ টাকা, জরিমানা আদায় করেন।

এছাড়া অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ৪ মামলায় ৬ হাজার টাকা, অভয়নগরের সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল ২টি মামলায় ২৫শ টাকা, মনিরামপুরের সহকারি কমিশনার (ভূমি)  পলাশ কুমার দেবনাথ ৩টি মামলায় ১০ হাজার ৩শ’ টাকা, কেশবপুরের সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ১টি মামলায় ৫০ হাজার টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ২টি মামলায় ১ হাজার টাকা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com