বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মানবাধিবার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এ রিট আবেদন দাখিল করে। রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
গেল ১৮ই এপ্রিল মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এই নোটিশ পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১৬ জনকে এ নোটিশ পাঠানো হয়।
শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকাধীন এসএস পাওয়ার লিমিটেডের কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতনভাতাসহ ১১ দফা দাবি নিয়ে অসন্তোষের জের ধরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
ওই ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়। বাঁশখালী থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. ফারুক বাদী হয়ে করেন অপর মামলাটি। এ দুটি মামলায় শ্রমিক ও এলাকাবাসীসহ প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়।