বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

হেফাজতের ১৬ মামলার তদন্তে পিবিআই

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে হেফাজতের সহিংসতায় সারাদেশে যেসব মামলা হয়েছে, সেগুলো থেকে ১৬টি মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অঞ্চলে সহিংসতার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।

বনজ কুমার মজুমদার বলেন, মামলার তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আলামত ও সাক্ষ্য সংগ্রহে একটি তদন্ত কর্মকর্তাদের একটি গাইড লাইনও দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com