বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বন্ধ হচ্ছে ভারতের সীমান্ত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় দুই সপ্তাহের জন্য স্থলপথে বাংলাদেশ-ভারত চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৪ দিন এই নির্দেশ কার্যকর থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে। সূত্রটি আরও জানায়, দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com