শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
রাত সাড়ে ৮টা নাগাদ চয়নিক ছবিগুলো পোস্ট করেন ফেইসবুকে। সেই সঙ্গে তিনি লেখেন- ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’ যা ট্যাগও করেন দুজনকে।
এরপর থেকে দুই তারকাকে শুভেচ্ছা জানান ভক্তরা।
অনেকেই ভেবেছেন সত্যি সত্যি বিয়ে করেছেন মনোজ ও মৌ। প্রথমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা চুপ থাকলেও পরে জানা যায়, নাটকের সেটে তোলা হয়েছে ছবিগুলো।
ঈদুল ফিতরের নাটকের জন্য সম্প্রতি বর-কনের সাজে সাজানো হয় মনোজ-মৌকে। আর সেই ছবিই প্রকাশ করেছেন নির্মাতা।
উল্লেখ্য, নাটকে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন মনোজ। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অপরদিকে মৌকে সবাই উপস্থাপক হিসেবে চিনলেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।