শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

টিকটক-লাইকিতে ঝুঁকছেন নায়িকারা

করোনার বিধিনিষেধে ঘরবন্দি তারকারা। অফুরন্ত সময় পেয়ে টিকটক-লাইকির মতো প্ল্যাটফর্মে মজেছেন তারা।

মৌসুমি, পূর্ণিমা, অপু বিশ্বাস, রত্না, মাহি, দিঘিসহ জনপ্রিয় নায়িকাদের এসব ভিডিওতে ঝড়ের বেগে ফ্যান-ফলোয়ারদের লাইক কমেন্ট পড়ে। দীঘির বিখ্যাত ডায়লগ, জনপ্রিয় গান কিংবা আলোচিত কোন ঘটনার অডিওর সাথে তারকাদের এইসব পরিবেশনা উপভোগ করছেন ভক্তরা।চিত্রনায়িকা দিঘি বলেন, ‘আমি যখন ফ্রি থাকি তখন টিকটকটা করি। যখন কাজে ব্যস্ত থাকি কখন করি না। এটা জাস্ট আমার ফান টাইমের মত বলা যায়। টাইম পাসের জন্য মাঝে মাঝে ১-২টা ভিডিও বানানো হয়, সেগুলোই পোস্ট করা হয়।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, টিকটকে ভাইরাল হওয়া একটি বিয়ের অনুষ্ঠানের আড্ডার ভিডিও তার অনুমতি ছাড়াই আপলোড করা হয়েছে।

তিনি বলেন, ‘ওটা আমারটা চুরি করা। ঘটনা হচ্ছে আমরা তো অনেক প্রোগ্রামে যাওয়া পড়ে। তখন এই ফাঁকে কখন সে ভিডিও করেছে আম জানিও না। এটা সে তার টিকটকে দিয়ে দিয়েছে।’

অন্য তারকারা নেহাত মজার ছলে এসব ভিডিও আপলোড করলেও, ভক্তদের আগ্রহে বেশিরভাগই হয়েছে ভাইরাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com