বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নরসিংদীতে ২৫ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিআইসির চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন।

এসময় পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোনের তুষার, সহ-সভাপতি মাকসুদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিত্যবানদের হতদরিদ্রের পাশে দাড়ানোর অংশ হিসেবে পলাশ নির্বাচনী এলাকার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদুল ফিতরের আগ পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com