শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শনিবার (৮ মে) সকালে তিনি ইনস্টাগ্রামে নিজের সংক্রমিত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’
এই ভাইরাসকে ধ্বংস করবেন জানিয়ে লিখেছিলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।
তার পরেই রোববার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট। জানা গেল, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেই খবরটি দিয়ে কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’।
তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।