রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফেরি চলাচল স্বাভাবিক

করোনা সংক্রমণ রোধে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। তবে, দুদিন পরই আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশে নৌ পরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসি। ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা এড়াতে ফের স্বাভাবিক করে দেয়া হলো ফেরি চলাচল। এখন থেকে আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে ফেরি। সোমবার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি।

একইসঙ্গে, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য বৃদ্ধি করা হয়েছে জরুরি ফেরির সংখ্যা।

এদিকে, করোনা সংক্রমণ রোধে শিমুলিয়া ও পাটুরিয়া নৌরুট বন্ধ থাকার পরেও ঘরমুখো মানুষের জনস্রোত না কমায় ফেরি ঘাটে বিজিবি মোতায়েন করা হয়। এরপরও ঝুঁকি নিয়েই নানা উপায়ে বাড়ির পথে যাত্রা করছেন তারা।

এর আগে, গেল ৮ই মে মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনে বন্ধ থাকবে ফেরি চলাচল। তবে, পণ্যবাহী পরিবহণ পারাপারের জন্য শুধুমাত্র রাতে ফেরি চলাচলের সিদ্ধান্তের কথা জানায় বিআইডব্লিউটিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com