বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল ও স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত কামাল মিয়া ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, গ্রামীণ আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে গ্রামের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্ব দেন ইয়াকুব মিয়া ও এক গ্রুপের শের আলী। বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে। মঙ্গলবার সকালে দ্রুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া মারা যান।