শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ফিলিস্তিনিদের জন্য বাপ্পীর প্রার্থনা

শুক্রবার (১৪ মে) দেওয়া স্ট্যাটাসে বাপ্পী লেখেন, আজকের এ পবিত্র দিনে সামাজিক দূরত্ব রক্ষা করে আনন্দ, ভালোবাসা, খুশি ছড়িয়ে পড়ুক ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার মাঝে। মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে রক্ষার পাশাপাশি, ফিলিস্তিনে নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দুঃখ মোচনের জন্য প্রার্থনা করছি। আসুন, পৃথিবীটাকে ভালোবাসতে শিখি, মানুষগুলোকে আপন ভাবতে শিখি, জীবনটাকে সহজ ও সুন্দর করে নেই।

ঘরবন্দি ঈদ করেছেন বাপ্পী। ইচ্ছা থাকলেও সহকর্মীর সঙ্গে ঈদ করতে পারেননি। ঈদের দিন বাসায় ছিলেন। ফোনে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিকেলে পৈতৃক নিবাস নারায়ণগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময় করে রাতে ঢাকায় ফিরেছেন।

বাপ্পী অভিনীত সবশেষ সিনেমা অপূর্ব রানা পরিচালিত ‘গিভ অ্যান্ড টেক’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে বাপ্পী অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’, দিপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবং আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com