বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

‘শিক্ষার্থীরা ভ্যাকসিন পাওয়ার পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান’

করোনা থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক (ভার্চুয়াল) শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন।

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই একটা বক্তব্য আগে কম্লাই করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে।

‘যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারবো। ’

প্রসঙ্গত, চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পরা করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে গত বছর মার্চের ১৭ তারিখ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com