বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের ডেটা সেন্টার উন্নত: পলক

বিশ্বের সপ্তম বৃহত্তম সরকারি ডাটা সেন্টারের স্বীকৃতি এখন বাংলাদেশের। বর্তমানে করোনা টিকার নিবন্ধন,মন্ত্রণালয়ের তথ্য, শতাধিক নাগরিক সেবাসহ সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠানের তথ্য জমা হচ্ছে এখানে। এই তথ্যভাণ্ডারে তথ্য কতটা সুরক্ষিত? গোপনীয়তা রক্ষা হচ্ছে কতোটা? ডাটা সেন্টার বিকল হলে কী হবে? একাত্তরকে প্রথমবারের মতো এর উত্তর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক জানান,আইসিটি ডিভিশনের ন্যাশনাল ডেটা সেন্টার টিআর ফোর সার্টিফাইড বিশ্বের ৭ম বৃহত্তম সরকারি ডেটা সেন্টার। ঠিক এই মুহূর্তে এই ডেটা সেন্টারের ধারণ ক্ষমতা দুইশ পেটাবাইট বা ২০ কোটি গিগাবাইট; যা বিশ্বের অনেক উন্নত দেশেও নেই। কিছুদিনের মধ্যে জি-ক্লাউড সেবা যুক্ত হলে এই জায়গা আরও বাড়বে।

এই ডেটা সেন্টার তথ্য কতটা সুরক্ষিত এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,ন্যাশনাল ডেটা সেন্টার তথ্যের নিরাপত্তা সক্ষমতার জন্য আমেরিকার আপ টাইম ইন্সটিটিউটের সনদ পেয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত চলছে বাহ্যিক প্রযুক্তি সমীক্ষা (এক্সটারনাল আইটি অডিট)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com