শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও অর্থ সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। আজ সোমবার দুপুর পর্যন্ত গাজায় ৫৮টি শিশু, ৩৪ জন নারীসহ ১৯২ জনের প্রাণহানি ঘটেছে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান এনটিভি অনলাইনকে অর্থ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বসাধারণের কাছ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করছি আমরা।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সহকারী আনিকা তাহমিনা বলেন, ‘প্রথমে ওষুধ ও অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাওয়ায় এখন শুধু অর্থ নেওয়া হচ্ছে। বিকাশ, নগদ বা রকেট (পারসোনাল) নম্বরে টাকা পাঠানোর পাশাপাশি সরাসরি দূতাবাসে এসে অর্থ জমা দেওয়া যাবে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এলেই হবে।’

এদিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী ফেসবুকে ফিলিস্তিনের গাজায় পাঠানোর জন্য ওষুধ সংগ্রহ করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে আনিকা তাহমিনা বলেন, ফারাজ করিম চৌধুরী দূতাবাসের সঙ্গে কথা বলেই সহযোগিতা সংগ্রহ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com