সংবাদমাধ্যম এএনআই জানায়, বর্তমানে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়াবিদদের শঙ্কা, গতবছরে আঘাত হানা আমফানের মতোই সুপার সাইক্লোনে রূপ নিতে পারে এটি।
যশ নামে এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান।
এদিকে সোমবার রাতে মুম্বাই ও গুজরাট উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তওতে। এতে গুজরাট, কর্নাটকসহ ৪ রাজ্যে নিহত হয়েছে অন্তত ২৩ জন।





















