পিএসজি
শিরোপা ধরে রাখার অভিযানে নামবে পিএসজি। ফাইনালে মাউরিসিও পচেত্তিনো দলে পাবেননা নেইমার, কিমপেমবে, মার্কো ভেরেত্তি, হুলিয়ান ড্রাক্সলারকে।
ফ্রেঞ্চ কাপে সবচেয়ে সফল দল পিএসজি চ্যাম্পিয়ন ১৩ বার। বিপরীতে ৩০ বছর পর শিরোপা জয়ের হাতছানি মোনাকোর। পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি। দুদলের শেষ ৪৬ দেখায় ১৮ জয়ের বিপরীতে ১৩ জয় মোনাকোর।
জুভেন্টাস
এ মৌসুমে এখনো শিরোপার দেখা পায়নি জুভেন্টাস। তাই সুযোগ হাত ছাড়া করতে চাননা জুভ বস আন্দ্রেয়া পিরলো। দুদলের মুখোমুখিতে ঢের এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা।
৪২ ম্যাচের ২৮ জয় জুভেন্টাসের, আতালান্তা জিতেছে মাত্র ৫টি। তবে সিরি আয় দুইয়ে অবস্থান আতালান্তার। যেখানে জুভেন্টাসের পরীক্ষা সেরা চার নিশ্চিতের। দুদলই পাচ্ছে ইনজুরি মুক্ত স্কোয়াড।




















