বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ফিলিস্তিন-ইসরাইলের ১১ দিনের যুদ্ধে প্রায় আড়াইশ’ প্রাণক্ষয়ের পর মিসরের মধ্যস্থতায় সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন।
উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
ইসরাইল ও হামাসের মধ্যে এবারের সহিংসতায় ২৪৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু। নিষ্পাপ ৬৫ শিশুকে হত্যা করেছে তারা। আহত হয়েছে এক হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি।