বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
পাঞ্জাবের মোগা জেলায় ভেঙে পড়লো ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার (২০ মে) রাতে এই এ ঘটনায় মৃত্যু হয়েছে বিমানচালকের। তার নাম অভিনব চৌধরি। তিনি বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। এসব তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান।
এর আগেও একাধিক বার মিগ-২১ যুদ্ধবিমান দু্র্ঘটনার কবলে পড়েছে। এ বছরই তিনটি দু্র্ঘটনা ঘটেছে। মার্চে বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যু হয় মিগ-২১ দুর্ঘটনায়। জানুয়ারিতেও রাজস্থানে ঘটেছিল দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় অবশ্য কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।