বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ফুটবল জাদুকর ম্যারাডোনাকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ুচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ।
অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদ্ল হতে পারে আসামিদের। গত বছর ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা মারা যান বলে জানা গিয়েছিল। সেই তদন্তেই জানা গেছে তার চিকিৎসায় গাফিলতি হয়েছে। অভিযুক্তদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যারাডোনার দুই মেয়ে লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনার শরীর আরো খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ী করেন ম্যারাডোনার দুই মেয়ে।