সেমি ফাইনালে কানাডাকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
আগামী রবিবার স্বর্ণপদকের লড়াই। ফাইনালে রোমান-দিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মিক্সড রিকার্ভ দল।
এর আগে সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেট পয়েন্টে হারায় রোমান দিয়া জুটি। আর কোয়ার্টার ফাইনালে জয় আসে স্পেনের বিপক্ষে। ৫-৪ সেট পয়েন্টে স্প্যানিশ রিকার্ভ দলকে হারায় বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে ৫-১ সেট পয়েন্টের জয় আসে জার্মানির বিপক্ষে, প্রথম রাউন্ডে ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় লাল সবুজের আর্চাররা।

















