বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
রমজান আলী
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মদদে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা হলেও তাঁকে জামিন দেওয়া হয়নি। এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে বক্তারা অবিলম্বে মুক্তির দাবি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়।
একই সঙ্গে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা স্থানীয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাগমারার সাংবাদিকেরা রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা মাঠে থেকেই রোজিনাকে মুক্ত করে আনবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটকে হেনেস্তা করা হয়। পরে তথ্য চুরির অভিযোগে থানায় মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে দুই দফা জামিন শুনানি হলেও এখনো মুক্তি মেলেনি। এর আগে উপজেলার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব প্রতিবাদ কর্মসূচি পালন করে।