বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট হোটেলের বুকিং ও ইস্যুরেন্স ছাড়া বোর্ডিং পাস পাওয়া যাচ্ছে না কিছুতেই। যারা করোনার ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে সাত দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর হোটেলের ব্যয়ও বহন করতে হবে যাত্রীকেই।
এমন পরিস্থিতিতে আগামী ২০ মে হতে ২৪ শে মে পর্যন্ত বিমানের সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দেশটিতে যেতে এবং সেখান আসতে চাওয়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় কোয়ারেন্টাইনের বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়েছেন অনেকে।