বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীসহ দেশজুড়ে তাপদাহে অতিষ্ট মানুষ। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনাতে, ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে ঢাকার তাপমাত্রাও। তীব্র গরমে অস্বস্তিতে নগরবাসী। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
বঙ্গোপসাগর থেকে আসা আদ্রতার কারণে বেশি গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন, আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন,’ঢাকাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঢাকাতে কনস্ট্রাকশন বেশি হয়, গাছপালা কম। এ কারণে হিট বেশি হয়।’
সোমবার থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে তা স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
আফতাব উদ্দিন আরও বলেন,’আটটি বিভাগে তাপদাহ মৃদু থেকে মাঝারি ধরণের বয়ে যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গাতে এটা প্রশমিত হতে পারে। তাপদাহ আর বৃদ্ধি পাবার সম্ভবনা কম।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হতে পারে। ওইদিন সন্ধ্যা থেকে মঙ্গলবার সকালের মধ্যে তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বুধবার বিকেল নাগাদ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।