শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

যে কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-অপু

বিচ্ছেদের ব্যাপারে জানতে মাহির ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি তাকে। পরে কথা হয় তার স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে।

রোববার (২৩ মে) সন্ধ্যায় সময়নিউজকে অপু বলেন, ‘গেল রোজার ঈদে আমরা একসঙ্গে ছিলাম। আমরা আলাপ-আলোচনা করে বিভিন্নভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। সমাধান না আসায় সিদ্ধান্ত নিলাম, এটি টানাটানি না করে সুন্দরভাবে শেষ করার।’

আলাপকালে অপু আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু করব। এটি পুরোপুরি ফাইনাল সিদ্ধান্ত। চলার পথে অনেক বিষয় আমি মানতে পারছিলাম না, কিছু বিষয় আবার সে (মাহি) মানতে পারছিল না। মতের অমিল হওয়ার কারণেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com