বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন

রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আজ মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ। এখানে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নজরুল মঞ্চে তার শেষ শ্রদ্ধানুষ্ঠান হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাবীবুল্লাহ সিরাজী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com