বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টে ৭ জনের জামিন

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত ১৮ জনের মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ জনের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ ৭ জনকে ৪ মাসের জন্য জামিন দেয়া হয়।

জামিন পাওয়া আসামিরা হলেন- গোলাস রসুল, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম। বাকি ১১ আসামির জামিনের আদেশের জন্য আগামী রোববার (৩০ মে) ধার্য করেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com