বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

টর্নেডো হতে পারে কলকাতায়, ঘরে থাকার অনুরোধ

ভারতের উড়িষ্যায় ইয়াস আছড়ে পড়তে না পড়তেই এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। ইয়াসের প্রভাবে কলকাতায় বইতে শুরু করেছে দমকা হাওয়া। ফলে দুপুরের মধ্যেই টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। এসময়টিতে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বর্তমানে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। যার ভিতরের দিকে রয়েছে উষ্ণবায়ু, বাইরের দিকে রয়েছে শীতল বায়ু। ঘূর্ণিঝড়ের শীতল শক্তিশালী বায়ু অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরে কলকাতার দিকে আসছে।

এদিকে কলকাতার আকাশ শান্ত হয়ে রয়েছে। শহরে আবদ্ধ অবস্থা করে রেখেছে মেঘ। কিন্তু নিচে শহরের মধ্যে বাতাস দ্রুত গতিতে বইছে। তাই স্থানীয় তাপমাত্রা তারতম্য ঘটতে পারে। যার ফলে উপরে ও নিচে বাতাস চলাচল করা শুরু করবে। আর এর সংঘর্ষে তৈরি হতে পারে এয়ার পকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com