বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নিহতের স্বামী হিরা চৌধুরীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি জানান, মৃত তানজিদা আক্তার পপি বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।