বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিসিবির খরচে জৈব সুরক্ষায় রাখা হবে ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে

বিসিবির খরচে জৈব সুরক্ষায় রাখা হবে ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে। তার জন্য বড় অঙ্কের বাজেট নিয়ে মাঠে নামছে বিসিবি। দলগুলোকে রাখা হবে উন্নত মানের।

করোনামুক্ত লিগ আয়োজনে উদ্দেশ্যে বিসিবির এই চেষ্টার পরও যদি কেউ জৈব সুরক্ষাবলয় ভাঙ্গে বা ভাঙ্গতে চায়, তাদের জন্য রাখা হয়েছে শাস্তির বিধান। ৩১ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জৈব সুরক্ষাবলয় ভাঙ্গলেই জরিমানা, বহিস্কার অথবা ক্লাবের পয়েন্টও কাটা হতে পারে।

সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, ‘বিষয়গুলো দেখার জন্য আমাদের প্রতিনিধি থাকবে সব জায়গায়। তাঁরা যদি দেখে যে কোনো নিয়ম ভাঙা হচ্ছে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে দলের পয়েন্টও কাটা যাবে।’

করোনাভাইরাসের মধ্যেই গত মার্চে জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হয়। কিন্তু ক্রিকেটার ও কর্মকর্তা মিলিয়ে ১১ জনের করোনা ধরা পড়ায় মাঝপথে লিগ স্থগিত হয়ে যায়। জৈব সুরক্ষাবলয় নিয়েও উঠেছিল প্রশ্ন। সে কারণেই এবার বিসিবির বাড়তি সতর্কতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com