রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: যা বললেন সিইসি

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনকে ছেড়ে দিতে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে রোববার (৩০ মে) তিনি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, এনআইডি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তা সাংবিধানিক সংকটে পড়বে।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) এনআইডি নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনকে ছেড়ে দিতে বলেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত থাকবে বলেও জানানো হয়েছিল। এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিহিত করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে।

গত কয়েক মাস ধরেই এনআইডির কার্যক্রম ইসির কাছে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার বিষয়টি আলোচনায় ছিল। তবে এই চিঠি ইস্যুর কারণে পদক্ষেপ অনেক দূর এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০০৮ সালে নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয় ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। সাম্প্রতিক ভোটার তালিকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ, ডা. সাবরিনা ও শাহেদের প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের একাধিক এনআইডি কার্ড পাওয়া যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com