শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সময় এখন পরীমনির

পরীকে নিয়ে নতুন চমক দিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর এই পরিচালক পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা দিয়েছেন। তবে এটি কোনো চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা খোলাসা করনেনি কেউই। নতুন কাজের বিষয়টি একেবারে চূড়ান্ত।

এ নিয়ে পরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের রসায়ন খুব ভালো। আবারও ভালো কিছু নিয়েই আমরা এক হচ্ছি। অপেক্ষায় থাকুন।

বর্তমানে পরীমনি ব্যস্ত আছেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। করোনার জন্য অনেক দিন ধরে সিনেমাটির কাজ স্থগিত ছিল। সম্প্রতি আবারও শুরু হয়েছে এর চিত্রায়ণ। গেল ২৫ মে থেকে পরীমনি ‘মুখোশ’-এর শুটিং করছেন। এর আগে পরীমনি গত মাসে চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অবসরে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবিতেও ভক্তদের নজর কেড়েছেন রীতিমতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com