শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

চিত্রায়ণ শেষ, ঈদে আসছে ‘মুখোশ

সিনেমার শুটিং শেষ হওয়ার বিষয়টি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শেষ করলাম মুখোশের শেষ লটের শেষ দিনের শুটিং। করোনাকালে শুটিং শেষ করা কঠিন ছিল। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করা সহজ হয়েছে।’

পরিচালক জানান, সাভার থেকে শুরু হয়েছিল ‘মুখোশ’ সিনেমার কাজ। এরপর সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। দ্রুত পোস্ট প্রডাকশন শেষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com