শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ টারজান নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে। বিমানটিতে সাতজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান, উদ্ধার অভিযানে মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি। সাতজনের কেউ বেঁচে নেই। আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল, সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হয়।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়।

তার স্ত্রী গুয়েন শামব্লিন লারা ওয়েট ডাউন মিনিস্টার্স নামে একটি ক্রিস্টিয়ান ওজন কমানো গ্রুপের নেতা ছিলেন। ২০১৮ সালে শামব্লিনকে বিয়ে করেন জো লারা। ১৯৮৬ সালে শামব্লিন এ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৯ সালে তিনি ব্রেন্টউডে রেমনান্ট ফেলোশিপ চার্চ প্রতিষ্ঠা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com