বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বৈরি আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ

ঝড়ো বাতাসসহ বৈরি আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে নয়টা থেকে ঝড়োবাতাস বইতে থাকায় দূর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,’মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে নয়টা থেকে দূর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com