বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সীমান্তজেলাসহ বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধ কমিটির সভা

নাটোরে করোনা সংক্রমণ বাড়ায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা হয়েছে। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে সভায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচারণা বাড়ানো, খাবার হোটেলে বসে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করে পার্শ্বেল বিক্রির নির্দেশ দেয়া হয়। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লালপতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, সাতক্ষীরায় সর্বশেষ করোনা সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্তে আরো নজরদারি বাড়ানোর ওপর জোড় দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

নওগাঁয় পুরো জেলায় লকডাউনের সিদ্ধান্ত না হলেও- দু’টি ইউনিয়ন মধ্যপাড়া ও হাজিনগরে লকডাউন দেয়া হয়েছে। এছাড়া পুরো জেলায় সচেতনতা বাড়াতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com