বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
বুধবার (২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের কাছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ, সাহিত্য একাডেমির সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলামের নেতাদের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সরকারি-বেসরকারি ৩৮টি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে। কিন্তু তাণ্ডবের নির্দেশদাতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার জমা দিলেও অজ্ঞাত কারণে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হচ্ছে না।