শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বাংলো কিনে সবাইকে টেক্কা দিলেন অজয়

 

ভারতে কভিড পরিস্থিতিতে একদিকে যখন হাহাকার তখন বলিউড সেলিব্রিটিদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ ঝড় চলছেই। এর মধ্যে দামের বিচারে সবাইকে ছাড়িয়ে গেলেন অজয় দেবগন।

এর আগে ফ্ল্যাট কেনেন জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট, সানি লিওনি ও অমিতাভ বচ্চন। যাদের মধ্যে বিগ বি’র বাড়ির দাম ছিল ৩৫ কোটি টাকার মতো, বাকিদের এর চেয়ে নিচে।

আর এবার মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকায় নতুন বাড়ি কিনেছেন অজয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’র কাছাকাছি। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয়-কাজল। অবশেষে নভেম্বরে এই চুক্তি চূড়ান্ত হয়। আর সব প্রক্রিয়া শেষে অবশেষে চলতি বছরের এপ্রিলে অজয় ও তার মায়ের নামে নথিভুক্ত করেন ওই বাংলো।

বাড়ি নিবন্ধন সম্পর্কিত একটি ওয়েবসাইট জানায়, মহামারির সময় ফ্ল্যাট বা বাংলোর দাম কমে যাওয়া ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সুবিধা নিয়ে নতুন সম্পত্তি ক্রয় করছেন অনেক তারকা, ব্যবসায়ী ও শিল্পপতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com