শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মুম্বাইকে বিদায় জানাচ্ছেন কিং খান!

করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা সামলে উঠছে ভারত। ধীর গতিতে স্বাভাবিক হওয়া শুরু করছে দেশটি। কয়েক রাজ্যে শিথিল করা হয়েছে করোনাবিধি। এ সুযোগ লুফে নিতে চাইছেন একাধিক পরিচালক-প্রযোজক। সে তালিকায় শীর্ষে রয়েছেন শাহরুখ খান।

শাহরুখ খান আপাতত ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘পাঠান’ নিয়ে। এর মধ্যে সিনেমার শুটিং শুরু হলেও করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় এ সিনেমার কাজ। এবার দেশের বাইরে সিনেমার কিছু অংশের চিত্রায়ণ সাড়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এর সূত্রে জানা গেছে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির লোকেশন নির্ধারণ করা হয়েছে। তাই আপাতত মুম্বাইকে বিদায় জানাচ্ছেন শাহরুখ খান।
এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সালমান খান। প্রয়োজন হলে তাকেও  ইউরোপে নেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে শুধু সিনেমাই নয়, বিকল্প পথে বেশ কিছু টেলিভিশন শোয়ের শুটিং করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। মুম্বাইয়ে এই মুহূর্তে বড় রিয়েলিটি শোগুলোর কাজ করা বিপজ্জনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বিকল্প হিসেবে বিদেশের কথা ভাবছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com