শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
দেশের সুপরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ডটকম ডট বিডি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী।
ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বলা হয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।