বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

রাবির স্থগিত পরীক্ষা শুরু ২০ জুন থেকে, পরীক্ষা হবে সশরীরে

আজ বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষদ ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকের মধ্যকার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য (রুটিন দায়িত্বে) প্রফেসর আনন্দ কুমার সাহা জানান, ২০১৯ সালে যেসব বিভাগে পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে গেছে সেসব বিভাগে ২০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। আর ২০২০ সালের আটকে থাকা পরীক্ষা আগামী ৪জুলাই থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা নেবে। সিলেবাস সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে।

এক প্রশ্নের জবাবে প্রফেসর আনন্দ কুমার সাহা জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পরীক্ষা হবে। যেহেতু প্রচলিত নিয়মে সশরীরে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে সুতরাং পরীক্ষা সশরীরেই হবে। তবে প্রত্যেক বিভাগ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রদের আগে থেকে অবহিত করতে হবে। যাতে কেউ পরীক্ষা মিস না করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com