বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং সশরীরে পরীক্ষা নেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বন্ধের ১৪ মাস হয়ে গেলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে।