শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নুসরাতের মা হওয়ার গুঞ্জন, কিছুই জানে না নিখিল

গত কয়েকমাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে সাবেক স্বামী জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

জানা যায়, ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। সবাইকে ফাঁকি দিয়ে চুপিচপি অজমেরী শরীফে ঘুরে এসেছিলেন দু’জন। সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সেই জড়তা কেটেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com